নির্বাচণুকাব্য

নির্বাচণুকাব্য
::রবিউল করিম::

জনতার রায় মেনে নেওয়া দায়
যেন সে গলার কাঁটা !
কর্মের দোষ, বৃথা ফোঁস ফোঁস-
'এ জাতি কপাল ফাটা' ।

চেতনার ফেরী আর নয় দেরি
অচেতন হতে ব্যালটে,
তবু ভয় হয়! জিতে পরাজয়
দেয় কী জবাব বুলেটে?


চেতনা! চেতনা! এত যে যাতনা !
ডানে গেলে যত দোষ!
বামের গ্রাসে, বাবুয়ানা ত্রাসে
সংখ্যাগুরুর রোষ।

ফলাফল হল, ডানে জিতে গেল;
সে কী আফসোস বামের !
শনির দশা ভেঙে ফেলে খাসা
জয় হল ইসলামের...